Saturday, June 20, 2026

বিশ্বাসঘাতক বিজেপি! মোদি মন্ত্রিসভা ছাড়লেন শিবসেনার মন্ত্রী

Date:

Share post:

মহারাষ্ট্র কী হবে সে নিয়ে জল্পনা তুঙ্গে। সরকার গড়তে শিবসেনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং। কিন্তু শিবসেনা সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করবে কোন উপায়ে? কংগ্রেস এবং এনসিপি কী পাশে দাঁড়াবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কংগ্রেস যদিও পরিষ্কারভাবে বলেছে তারা বিরোধী আসনে বসতে চায় কিন্তু নির্বাচনের ফলাফলের পরেই তারা বলেছিল শিবসেনার সঙ্গে তখনই কথা হতে পারে যদি তারা বিজেপি ছেড়ে আসে। অর্থাৎ তাদের ২৮ বছরের জোটসঙ্গী বিজেপির সঙ্গ ত্যাগ করতে হবে। অন্যদিকে এনসিপি কংগ্রেসের কথার প্রতিধ্বনি করেছে। অর্থাৎ কংগ্রেসের জোট প্রাথমিকভাবে চাইছে বিজেপিকে ছেড়ে শিবসেনা আগে মহারাষ্ট্রের বুকে একা দাঁড়াক, তারপর সমর্থনে প্রশ্ন আসবে। নূন্যতম কর্মসূচির প্রশ্ন আসবে। সম্ভবত সেই ফরমুলাতে এগোচ্ছেন উদ্ধব ঠাকরে। সোমবার সকালে শিবসেনার একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সরকার থেকে পদত্যাগ করেছেন। অরবিন্দ সাওয়ান্ত মোদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বলেছেন বিজেপির তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহারাষ্ট্রে যা হয়েছে তা ভোলার নয়। তাই দিল্লির সরকারে থাকার আর কোনও প্রয়োজন নেই। আগামী ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রের চালচ্চিত্রর যে অনেকটাই বদলাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...