Saturday, June 20, 2026

শয্যাশায়ী অমিতাভ

Date:

Share post:

গত ছয় বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি উপস্থিত ছিলেন। কিন্তু এই বছর সেই উপস্থিতিতে পড়েছে ভাঁটা। শারীরিক অসুস্থতার কারণে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেননি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বেশ কয়েকদিন আগে তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। পরবর্তীকালে বাড়ি ফিরে গেলেও এখনও পুরোপুরি সুস্থ নন বিগ বি। সম্প্রতি নিজের শুয়ে থাকার ছবি ব্লগে পোস্ট করেছেন অমিতাভ।

সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সেই দিনের কথা ভাবছি, যখন চেয়ার, কম্পিউটারজি ও দর্শকরা সামনে থাকবেন। কিন্তু পুরনো সমস্যা ও চোট এখন চেপে ধরেছে। হাঁটাচলা দুষ্কর। এই সময়টা দারুণ, শরীরের জন্য না হলেও মনের জন্য। তাই এখন শরীরের কথাই শুনছি।

অমিতাভের শয্যাশায়ী ছবি দেখে আবেগে ভাসছে সিনেমহল থেকে অমিতাভপ্রেমীরা। সকলের একটাই কামনা, সেরে উঠুন শাহেনশাহ। এখন কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আবার স্বমহিমায় কাজে ফিরে আসেন, সেটাই দেখার।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...