Monday, May 25, 2026

এনসিপি ডেডলাইন মানতে ব্যর্থ হলেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন

Date:

Share post:

বিজেপি, শিবসেনা পারেনি। এনসিপি কি পারবে? মঙ্গলবার রাত সাড়ে আটটার মধ্যে এনসিপি যদি রাজ্যপালের কাছে অন্তত 145 জন বিধায়কের সমর্থনের বিস্তারিত হিসাব পেশ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসনই জারি হচ্ছে মহারাষ্ট্রে। সরকার গড়ার অনিশ্চিত পরিস্থিতির ব্যাখ্যা-সহ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। য়তাঁর মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কোনও দলই স্থায়ী সরকার গড়তে পারবে না। তাই আর কালক্ষেপ না করে রাজ্যবাসীর স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই সঠিক পথ।

এদিকে আজ সাড়ে আটটার ডেডলাইন শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিষয়টি সামনে আসায় বিতর্ক বেধেছে। শিবসেনা ও এনসিপি বলেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা না করে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন চাপানোর উদ্যোগ সঠিক নয়।

আরও পড়ুন-মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

 

 

Related articles

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...