Wednesday, March 25, 2026

দল দেখে নয়, সবাইকে ত্রাণ দিতে হবে, বসিরহাটে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণ চব্বিশ পরগনার পরে, উত্তর চব্বিশ পরগনাতেও ‘বুলবুল’ দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে রাজনীতি না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, বসিরহাটে ‘বুলবুল’ দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর, কর্মতীর্থে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মমতা। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন, দল দেখে নয় সবাইকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

চিকিৎসার জন্য বিশেষ ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে মোবাইল চিকিৎসা পরিষেবা চালু করতে বলেন তিনি।

আরও পড়ুন – মমতা ও অভিষেককে অভিনন্দন রাজ্যপালের

মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। হ্যারিকেন কিনে দেওয়ার ও কেরোসিন বিলি করার নির্দেশ দিয়েছেন।

শিশু ও ছাত্রছাত্রীদের দিকে বিশেষ নজর দেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেবিফুড যেন মেয়ার উত্তীর্ণ না হয়, সে দিকে বিশেষ নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃত ৫ পরিবারকে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিলি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে চাল, ডাল, আলু বিলি করা হয়।

আরও পড়ুন – বসিরহাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...