Saturday, June 27, 2026

শবরীমালা ও রাফাল মামলার সুপ্রিম রায় আগামিকাল

Date:

Share post:

কাল, বৃহস্পতিবার আরও দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ জানাবে শবরীমালা ও রাফাল মামলার রায়। দুটি মামলাতেই এর আগে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার দাবিতে দুটি ক্ষেত্রেই একাধিক আবেদন জমা পড়ে। শবরীমালা ও রাফাল মামলার শুনানি শেষ হয়েছিল আগেই। রায় রিজার্ভ রেখেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। অবশেষে সুপ্রিম রায় আসতে চলেছে আগামিকাল।

প্রসঙ্গত, কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দিয়ে এর আগে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়ে ধর্মাচরণ ও ধর্মীয় পরম্পরা রক্ষার অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে রিভিউ পিটিশন জমা পড়ে। অন্যদিকে, রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত মামলাতেও সরকারকে ক্লিনচিট দিয়ে সিবিআই তদন্তের দাবি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেও মামলা হয়। কাল এই দুটি মামলারই রায় জানাবে সুপ্রিম কোর্ট। এখন দেখার দুটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার আগের নির্দেশ বহাল রাখে নাকি খারিজ করে।

আরও পড়ুন – মহারাষ্ট্রের অচলাবস্থার জন্য প্রশান্ত কিশোরকে দায়ি করল বিজেপি

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...