Saturday, June 20, 2026

মহারাষ্ট্রের অচলাবস্থার জন্য প্রশান্ত কিশোরকে দায়ি করল বিজেপি

Date:

Share post:

মহারাষ্ট্রে এই অচলাবস্থা তথা অস্থিতিকর পরিস্থিতি তৈরির পিছনে নাকি রয়েছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ তাঁর পরামর্শেই শিবসেনা জোট ভেঙ্গেছে।

এবার এমনই অভিযোগ এনেছে বিজেপি৷

গেরুয়া শিবিরের বক্তব্য, বিজেপি-সেনা সরকার তো প্রায় হয়েই গিয়েছিলো। কিন্তু প্রশান্ত কিশোরের পরামর্শে শিবসেনা মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে।

আরও পড়ূন – পার্ক স্ট্রিটের পর পঞ্চসায়র, রাতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ তরুণীকে

উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হবেন, এই দাবি তোলে। মূলত এ কারনেই মহারাষ্ট্রে শেষপর্যন্ত রাষ্ট্রপতির শাসন। একইসঙ্গে NDA থেকে শিবসেনাকে আলাদা করার জন্যও প্রশান্ত কিশোরকেই দায়ী করেছেন বিজেপি মহিলা মোর্চার জাতীয় নেত্রী প্রীতি গান্ধী৷ তাঁর ট্যুইট, প্রশান্ত কিশোরই শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদের রাস্তা দেখিয়ে NDA ভাঙার চেষ্টা করছেন৷ মুখ্যমন্ত্রী পদ চাই-ই বলে শিবসেনাকে নাছোড়বান্দা করেছেন এই প্রশান্ত কিশোরই।

শিবসেনার সঙ্গে তিন দশকের জোটের সম্পর্ক বিজেপি-র। সেই শিবসেনা হঠাত্‍ এ বার মুখ্যমন্ত্রী পদ পেতে বিজেপি-কে ছেড়েছে৷ বিজেপি সূত্রের খবর, এই গোটা অশান্তির পিছনে নাকি রয়েছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ বিহারের JDU নেতা অজয় অলোকের দাবিও একই দাবি৷ তাঁর বক্তব্য, ওই ‘মাস্টার স্ট্র্যাটেজিস্ট’-এর জন্যই মহারাষ্ট্রে আজ এই হাল হলো৷ সূত্রের খবর, প্রশান্ত কিশোরই উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদের স্বপ্ন দেখিয়েছেন৷ নানা রাজনৈতিক অঙ্ক কষে তিনিই বুঝিয়েছেন, আড়াই বছর করে শিবসেনা ও বিজেপি-র মুখ্যমন্ত্রী ভাগ হবে৷ প্রশান্ত কিশোরের পরামর্শে শিবসেনা এই প্রস্তাব বিজেপিকে দিলেও তা মানতে রাজি হয়নি গেরুয়া-নেতৃত্ব। যার পরিনতিতে মহারাষ্ট্রে বিজেপি-সেনা জোট ভেঙ্গেছে, কোনও দল বা জোট সরকার গড়তে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে পারেনি। যার ফলশ্রুতিতেই ওই রাজ্যে বিধানসভা টিঁকিয়ে রেখেই আগামী 6 মাসের জন্য রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপি দায়ি করেছে ভোটগুরু প্রশান্ত কিশোরকেই।

আরও পড়ূন – কর্ণাটকের ১৭ বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত সঠিক, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...