Sunday, May 17, 2026

BREAKING: ফের জামিনের আবেদন খারিজ আইপিএস মির্জার

Date:

Share post:

নারদ মামলায় ফের জামিনের আবেদন খারিজ আইপিএস মির্জার। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে এই আইপিএস অফিসারকে।

এদিন সওয়াল জবাবে মির্জার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তদন্তে কোনও অগ্রগতি হয়নি। শুধু শুধু তাঁকে আটকে রাখা হচ্ছে বলে জানান মির্জার আইনজীবীরা।

অন্যদিকে, সিবিআই যথারীতি জামিনের বিরোধিতা করে। সেই একই প্রভাবশালী তকমা লাগিয়ে জামিনের বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবিরা। সিবিআই আরও বলে, মির্জা বাইরে গেলে তদন্তে তার প্রভাব পড়তে পারে। এটা খুব স্পর্শকাতর মামলা। এখানে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত।

এরপর, ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই আদালতের বিচারক মির্জাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...