Saturday, May 9, 2026

কুলভূষণ মামলায় আন্তর্জাতিক চাপে সেনা আইনেই সংশোধন আনছে ইসলামাবাদ

Date:

Share post:

কুলভূষণ মামলার প্রেক্ষিতে চাপের মুখে আন্তর্জাতিক আদালতের শর্ত মেনে সেনা আইনেই সংশোধন আনছে পাকিস্তান সরকার। এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে মুখ পড়েছে। রাষ্ট্রসংঘেও ধাক্কা লেগেছে। চাপে পড়েই ইসলামাবাদ এবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে সংবাদ সংস্থা এএনআই ও পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই সংশোধনী গৃহীত হলে বন্দি কুলভূষণ যাদব নিজেই তাঁর বিরুদ্ধে ওঠা গুপ্তচর বৃত্তির অভিযোগের বিরুদ্ধে পাক আদালতে আবেদন জানাতে পারবেন। ইরানের দিক থেকে পাকিস্তানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নৌ বাহিনীর প্রাক্তন এই আধিকারিককে গ্রেফতার করা হয়। পাক সরকারের অভিযোগ, বালুচিস্তানের বিদ্রোহীদের পক্ষ নিয়ে নাশকতার ছক করেছিলেন কুলভূষণ।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন কুলভূষণ। তিনি বলেন, ইরান থেকে তাঁকে অপহরণ করে আইএসআই। পাক সরকারের আনা অভিযোগের ভিত্তিতে কুলভূষণকে ফাঁসির সাজা শোনানো হয়। এর তীব্র প্রতিবাদ জানায় ভারত। চাপের মুখে আন্তর্জাতিক আদালতে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয় ইসলামাবাদ। কুলভূষণ যাদবের ফাঁসিতে স্থগিতাদেশ এবং আইনি সুবিধা দেওয়ার কথা নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। একই সঙ্গে এই ঘটনায় ভারতের পক্ষে দাঁড়ায় রাষ্ট্রসংঘ। এরপরেই সুর নরম করতে বাধ্য হয় ইসলামাবাদ।

আরও পড়ুন-ছাত্র আন্দোলনের কাছে নত হল জেএনইউ, হস্টেল ফি কমানোর সিদ্ধান্ত

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...