Tuesday, June 23, 2026

১৯ দিনে ২০০-র বেশি ট্রেন বাতিল হাওড়া-খড়্গপুর শাখায়! রেলের ঘোষণায় ক্ষুব্ধ যাত্রীরা

Date:

Share post:

পরিষেবার নামে যাত্রীদের সঙ্গে কি ছেলেখেলা করছে রেল, হাওড়া-খড়্গপুর শাখার রেল বাতিলের (Howrah Kharagpur Division Train Cancelled) ঘোষণা হতেই গর্জে উঠলে নিত্যযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern railway) তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি স্টেশনে (Santaragachi Station) আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং-র কাজের জন্য আজ অর্থাৎ ৩০ এপ্রিল থেকে আগামী ১৮ মে পর্যন্ত ঊনিশ দিনে দুশোর বেশি লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। যার জেরে চরম সমস্যা এবং ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের। এ ছাড়াও, একাধিক ট্রেনের সময় পরিবর্তনের পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলযাত্রীরা বলছেন, পরিষেবা নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহে ট্রেন বাতিল আর দেরিতে ট্রেন চলাচলের কারণে সমস্যা বাড়ছে। অথচ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলের সেদিকে ভ্রুক্ষেপ নেই। দিনের পর দিন এভাবে চলতে পারে না। ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা।

অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) থেকে আগামী ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকছে। তবে মে মাসের তিন দিন অর্থাৎ ১২,১৩ এবং ১৪ তারিখে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার পাশাপাশি ২৪ টি দূরপাল্লার ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময় বদলেছে ১৫টি ট্রেনের। যে ১৯ দিন কাজ চলবে তার মধ্যে দিঘা -পুরীর একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। হাওড়া-পুরী এক্সপ্রেস(Howrah Puri Express), থেকে শুরু করে ধৌলি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, পুরী-শালিমার সাপ্তাহিক স্পেশাল ট্রেন, শতাব্দী এক্সপ্রেস (Shatabdi express), রূপসী বাংলার মতো দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...