Tuesday, June 23, 2026

ধোনিকে অবসরের পরামর্শ গিলক্রিস্টের

Date:

Share post:

এমএস ধোনির আইপিএল(IPL) থেকে অবসর নিয়ে এই মুহূর্তে নানান কথাবার্তা চলছে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট(Adam Gilchrist)। তাঁর মতে এই আইপিএলের পরই এবার অবসর নেওয়া উচিত মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। ক্রিকেটে তাঁর আর নতুন করে প্রমাণ করার কিছুই নেই বলে মনে করছেন এই প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। যদিও ধোনি(MS Dhoni) কখোন কী করেন তার আভাস পাওয়া খুব একটা সহজ নয়। আইপিএল(IPL) শেষের পর এমএস ধোনি অবসরের সিদ্ধান্ত নেন কিনা সেটাই দেখার।

এবারের আইপিএলের শুরুর দিকে অবশ্য চেন্নাই সুপার কিংসের(CSK) অধিনায়ক ছিলেন না ধোনি(MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে এবার ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু প্রথম কয়েকটা ম্যাচের পরই তাঁর হাতে বড়সড় চোট লাগে। হাঁড়ে চিড় ধরার পরই আইপিএল তেতে ছিটকে যান রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গাতেই ফের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি।

যদিও ধোনির নেতৃত্বেও সেভাবে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি চেন্নাই সুপার কিংস। সেই সময়ই ধোনির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ অ্যাডাম গিলক্রিস্টের। তিনি বলেছেন, এই খেলায় এমএস ধোনির কারোর কাছেই কোনও কিছু প্রমাণ করার নেই। তিনি অবশ্যই ভালোভাবেই জানেন কী করতে হবে। তবে আমার মনে হচ্ছে এবারই তাঁর শেষ আইপিএল। আমি তোমায় ভালোবাসি এমএস। তুমি সত্যিই একজন আইকন।

এবারের আইপিএলে এমএস ধোনিও অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছেন না তাঁর ব্যর্থতা নিয়েও নানান কথাবার্তা চলছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...