Friday, May 8, 2026

ম্যাক্সওয়েলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন কোহলি

Date:

Share post:

বিশ্রাম শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগামিকাল, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বিরাট নেতৃত্বাধীন ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্লেন ম্যাক্সওয়েল প্রসঙ্গে নিজের ইতিবাচক মনোভাব তুলে ধরলেন বিরাট।

গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি মানসিক অবসাদে ভুগছেন। তাই ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন তিনি। যদিও ক্রিকেটমহলে এর জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এই তারকা ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক।

বিরাট এ প্রসঙ্গে বলেন, ‘যে কারও সঙ্গে যে কোনও পেশায় এই ঘটনা ঘটতে পারে। আমি বলব, গ্লেন ম্যাক্সওয়েল যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাৎপর্যপূর্ণ। পারফরম্যান্স দিয়েও যদি সেটার ভাল ফল না পাওয়া যায়, তাহলে বারবার চেষ্টা করতে হবে। কিন্তু সেই চেষ্টা কোনওভাবেই যেন মানসিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। যদি এই অবসাদ আসে তাহলে হার না মেনে সাময়িকভাবে সেই কাজ থেকে সরে দাঁড়ানো উচিত। আর সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’ এভাবেই ম্যাক্সওয়েলের পাশে দাঁড়ালেন ক্যাপ্টেন কোহলি।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...