Friday, May 8, 2026

স্থানীয় বোলারদের উৎসাহ দেখে ভাল লাগে: বিরাট

Date:

Share post:

ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। রাত পোহালেই ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। বিপক্ষ দল বাংলাদেশে। তার আগেই সাংবাদিক বৈঠকে বেশ খোশমেজাজে ধরা পড়লেন ক্যাপ্টেন কোহলি। হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর মও দিলেন তিনি। সেই উত্তরেই উঠে এল তরুণ বা স্থানীয় বোলারদের বলে নেট প্র্যাকটিস করতে বিরাটের ভাল লাগার কথা।

এই বিষয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা যখন খেলতাম, তখন রঞ্জি ট্রফি কেন অন্য কোনও টুর্নামেন্টের প্রাকটিস দেখার তেমন সুযোগ ছিল না, যতটা আজকে পাওয়া যায়। আজকে ক্রিকেটে উৎসাহী যে কেউ নেট প্র্যাকটিস দেখতে আসতে পারে। এমনকি তারা ভিডিও করে। বেশ ভাল লাগে এই উৎসাহ। ওরা যখন বল করতে আসে এক আলাদা উদ্দীপনা চোখে পড়ে। এমনকি কোনও জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেটারকে আউট করার পর ওরা যেভাবে সেলিব্রেট করে, তা আমায় পজিটিভ এনার্জি দেয়। আমরা তো এই সুযোগটা পাই নি। ওরা পাচ্ছে। আশা করব, এটাই ওদের ভবিষ্যতে কাজে লাগবে। অনেকে নেট প্র্যাকটিস শেষে কথা বলতেও আসে। জানার ইচ্ছেটা দেখে বেশ ভাল লাগে।’ এভাবে স্থানীয় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কিং কোহলি।

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...