Saturday, May 30, 2026

জুনের বিয়ের পোশাক থেকে খাওয়া দাওয়া সব পরিকল্পনা প্রকাশ্যে

Date:

Share post:

অভিনেত্রী জুন মালিয়ার ১৪ বছরের পুরনো বন্ধুকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাই তাঁর সঙ্গে বিয়েতে যে বিশেষ পরিকল্পনা থাকবে এ কথা বলাই বাহুল্য। জুনের বিয়ের পোশাক থেকে খাওয়া দাওয়া সব পরিকল্পনা প্রকাশ্যে। ‌আগামী ১ ডিসেম্বর সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে খাতায় কলমে গাঁটছড়া বাঁধছেন জুন মালিয়া। ওই দিন রেজিস্ট্রির পরে রিসেপশন পার্টিতে লাইভ ব্যান্ড পারফরম্যান্সের ব্যবস্থা রয়েছে বলে জানান মালিয়া। এই দিন গোলাপি ও কমলা রঙের একটি কাঞ্জিভরম শাড়ি পরবেন অভিনেত্রী। সঙ্গে ভারী সাবেকী গয়নাও পরবেন বলে জানিয়েছেন। ২৭নভেম্বর জুনের পরিবারের পক্ষ থেকে একটি মধ্য়াহ্নভোজের আয়োজন করা হয়েছে। এরপর ২৯নভেম্বর সৌরভের পরিবারের পক্ষ থেকেও রয়েছে খাওয়াদাওয়ার বিশেষ ব্যবস্থা। এছাড়াও মেহেন্দির অনুষ্ঠানও রয়েছে। আর এই সপ্তাহর শেষের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করবেন বলে জানিয়েছেন জুন।

Related articles

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...