Saturday, June 20, 2026

চেতলার ‘ত্রাস’ শ্রীধর দাসের হাতে পদ্ম-পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

গেরুয়া নেতারা হামেশাই ঢাক পিটিয়ে দাবি করে থাকেন, “বিজেপি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স”।

‘অন্যরকম’ এই দলটিই বুধবার কার্যত সংবর্ধনা দিয়ে বাম আমলে চেতলার ত্রাস শ্রীধর দাসের হাতে পদ্ম-পতাকা তুলে দিল। নিজের হাতে পতাকা তুলে দিয়ে দক্ষিণ কলকাতার এক সময়ের কুখ্যাত ডনকে দলে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং।

দিলীপবাবু-সহ বঙ্গষ বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই বার বার ঘোষনা করেছেন, “আমরা ঘরের দরজা বড় করেছি। সবার জন্য বিজেপির দরজা খোলা”। দরজা ঠিক কতখানি ‘বড়’ হয়েছেফ তা এদিন শ্রীধর দাসের অন্তর্ভূক্তিতেই রাজনৈতিক মহল বুঝেছে।
চেতলা এলাকার এক সময়ের ত্রাস শ্রীধর দাসের হাতে দিলীপ ঘোষ গেরুয়া ঝান্ডা তুলে দেওয়ার পর রাজ্য বিজেপির অন্দরেই উঠেছে প্রশ্ন। শ্রীধর দাসের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে। বাম আমলে শ্রীধরকে কার্যত ‘কোলের ছেলে’ হিসেবেই দেখতেন সিপিএম নেতারা। 2011-র পর জার্সি বদলান শ্রীধর দাস। চেতলার মানুষের বক্তব্য, সে সময় বর্তমান সাংসদ মালা রায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। আগের মতো তাঁর আর দাপট না থাকলেও, শ্রীধরের ভাবমূর্তি এলাকায় একটুও বদলায়নি।সেই শ্রীধর এখন জোড়াফুল ছেড়ে পদ্মে এলেন। রাসবিহারীর ‘আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি’র দুর্গাপুজোর দখলকে ঘিরে ফের ভেসে ওঠেন শ্রীধর। তাঁকে সামনে রেখেই ওই পুজোটি দখলের চেষ্টা করেছিল বিজেপি। দু’পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। গ্রেফতার করা হয় শ্রীধর দাসকে।সেই শ্রীধরই বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাবলীলভাবেই এই যোগদানের ব্যাখ্যা দিয়ে এদিন বলেন, “শ্রীধর দাস বিজেপিতে আসায় দক্ষিণ কলকাতায় সংগঠন মজবুত হবে”। ওদিকে শ্রীধরের রুটিন সাফাই, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে শাসক দল। সে কারণেই তিনি এলাকা ছাড়া।
‘স্বচ্ছ’ বিজেপিতে শ্রীধরের মতো এক সময়ের ডনকে নেওয়ায় বিজেপির ভাবমূর্তি কতখানি স্বচ্ছ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই উঠছে প্রশ্ন। বিজেপি নেতৃত্ব আশাবাদী, দক্ষিণ কলকাতায় তৃণমূলের ওপর চাপ বাড়াতে এই শ্রীধরকেই দরকার। শ্রীধর নাকি চেতলায় ববি হাকিমকেও বিপাকে ফেলতে পারবেন। এমনটাই ভাবছে বঙ্গ-বিজেপি।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...