Saturday, June 20, 2026

16-14-12 ফর্মুলায় সরকার মহারাষ্ট্রে?

Date:

Share post:

মহারাষ্ট্রে অ-বিজেপি সরকার গড়তে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে এনসিপি ও কংগ্রেস। মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুতে থাকা তিন দল আপাতত ব্যস্ত 40 পয়েন্টের ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ বা অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করতে। তিন দলের রাজনৈতিক ইস্তাহারের কিছু সাধারণ বিষয়কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে। কৃষক সমস্যা ও বেকারত্বের ইস্যুকে গুরুত্ব দিয়ে কর্মসূচি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, 16-14-12 ফর্মুলার ভিত্তিতে ঐকমত্য তৈরি হচ্ছে। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় শিবসেনার 16, এনসিপির 14 ও কংগ্রেসের 12 জন প্রতিনিধি থাকবে। মুখ্যমন্ত্রী পদ শিবসেনার, উপমুখ্যমন্ত্রী পদ এনসিপির পাওয়ার সম্ভাবনা। বিধানসভার স্পিকার পদটি সম্ভবত পাবে কংগ্রেস। তিন দলের ম্যারাথন বৈঠকে দ্রুত সবকিছু চূড়ান্ত করে সোনিয়া গান্ধীর সবুজ সংকেতের জন্য পাঠানো হবে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...