Saturday, May 9, 2026

রাস্তা সারাইয়ের জন্য ফিরহাদ হাকিমকে চিঠি লিখে বিপাকে মিমি

Date:

Share post:

রাস্তা সারাইয়ের জন্য চিঠি দিয়ে বিপাকে মিমি চক্রবর্তী। বাইপাসের রাস্তা খারাপ জানিয়ে নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছিলেন মিমি। কিন্তু তাতেই বিপাকে পড়েছেন সাংসদ। কলকাতায় সাংবাদিকদের সামনেই মিমির নামে ক্ষোভ উগড়ে দেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, চিঠি লিখলেই সাংসদের দায়িত্ব শেষ হয়ে যায় না। রাস্তা সারাইয়ের জন্য সাংসদ তহবিলের টাকা দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মিমি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর থেকেই প্রতিদিন বাইপাসের এই রাস্তা নিয়ে তাঁর কাছে অভিযোগপত্র ও ই-মেল পাঠাচ্ছেন এলাকার মানুষ৷ তাই সেই রাস্তা সারাইয়ের জন্য তিনি চিঠি দিয়েছিলেন কিন্তু এটা যে একদম ভালো ভাবে নেননি ফিরহাদ হাকিম তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে যায়। তিনি জানান, আগে দেখতে হবে রাস্তা কী অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই রাস্তা সারাইয়ের জন্য যাদবপুরের সাংসদের অনেক আগেই শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। সেই মতো ডিপিআর তৈরি করে অর্থ দফতরে পাঠানো হয়েছে। অর্থ মঞ্জুর হলেই কাজ শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত ই এম বাইপাসের যে অংশের মেরামতির কথা মিমি বলেছিলেন, সেটি তাঁর সাংসদ এলাকা যাদবপুরের মধ্যেই পড়ে।

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...