কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হোক দূরের কথা, অব্যহতি চাইলে ঠিক কেমন ব্যবহার করা হয় কমিশনের (Election Commission) তরফ থেকে, সেই অভিজ্ঞতা হল বাগনানের এইআরও (AERO) মৌসম সরকারের। অব্যহতি দেওয়ার বদলে তাঁকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশনের (Election Office) সিইও দফতর (CEO Office)।

Sponsored

Sranchi In Article

গত শুক্রবার নির্বাচন কমিশনের এইআরও পদের কাজ থেকে অব্যহতি চেয়েছিলেন হাওড়ার বাগনানের বিপর্যয় মোকাবিলা বিভাগের ব্লক অফিসার মৌসম সরকার (Mausam Sarkar)। তাঁর অব্যহতি পত্রে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়ার কোন কোন অসংগতির জন্য কাজে বাধা পাচ্ছেন। সেইসঙ্গে বাংলার প্রায় দেড় লক্ষ মানুষের হয়রানির কারণ যে এই ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া, তা তুলে ধরেছিলেন তিনি নিজের অব্যহতি পত্রে (resignation letter)।

কমিশনের ভুল তুলে ধরার এই ঔদ্ধত্য যে নির্বাচন কমিশন ভালো চোখে দেখেনি তা তাদের উত্তরেই স্পষ্ট। এর আগেও বহু বিএলও অব্যহতির আবেদন করেছিলেন, যা গৃহীত হয়নি। সোশ্যাল মিডিয়ায় সিইও দফতরের (CEO Office) তরফে এই অব্যাহতি পত্রের (resignation letter) উত্তর দেওয়া হয়েছে, যা এক প্রকার হুমকি।

আরও পড়ুন : App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

নির্বাচন কমিশনের দাবি, কাজের সমস্যা হলে এইআরও মৌসম সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। কাজ থেকে অব্যহতি হয় না, সেক্ষেত্রে তাকে বদলি করা যেত। কিন্তু তিনি যে 'সো কলড' অব্যহতিপত্র দিয়েছেন তা অর্থহীন। এই গোটা ঘটনা নির্বাচন কমিশনের প্রতি সজোরে অবমাননা এবং ঊর্ধ্বতনের প্রতি অধঃস্তনের অসম্মান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি অসম্মান প্রমাণ করেছে। ফলে তাঁর বিরুদ্ধে আইন মেনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →