Tuesday, May 12, 2026

শোভন-রত্না বিচ্ছেদ মামলার শুনানি স্থগিতের অনুরোধ

Date:

Share post:

শুনানির প্রক্রিয়ায় আপত্তি। সেই কারণে আপাতত স্থগিত প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী রত্নার বিবাহ-বিচ্ছেদের মামলার শুনানি। জেলা বিচারক রাই চট্টোপাধ্যায় লিখিত অনুরোধ জানিয়েছেন আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক পুষ্পল শতপথীকে।

সূত্রের খবর, শোভন চট্টোপধ্যায়ের আইনজীবী বিচারক শতপথীর এজলাসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে হলফনামা জমা দিয়েছেন। বিবাহ-বিচ্ছেদের মামলার প্রশ্নোত্তর পর্বে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর পক্ষের কৌঁসুলিরা তাঁকে নানা ধরনের প্রশ্ন করেন। এই বিষয়ে তিনি জবাবদিহিও করেন। কিন্তু শোভনের অভিযোগ, তাঁর বক্তব্য যথাযথ ভাবে নথিভুক্ত করছেন না বিচারকক্ষের স্টেনোগ্রাফার।

এমনকী, ওই মামলায় কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, বিচারক শতপথী তা মানছেন না বলেও অভিযোগ তুলেছেন শোভন। সেই কারণে মামলাটি অন্য বিচারকের এজলাসে সরানোর আবেদন জানান তিনি। ৩ অক্টোবর সেই বিষয়ে হলফনামা জমা দেওয়া হয়। এরপরে পুজোর ছুটি পড়ে যায়। ৩০ অক্টোবর ফের হলফনামা খতিয়ে দেখেন জেলা বিচারক। তারপরেই মামলার শুনানি স্থগিত রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়রা বিচারককে অনুরোধ করেন রাই চট্টোপাধ্যায়। আলিপুর আদালত সূত্রে খবর, শোভনের অভিযোগের শুনানি আগে হবে। বিবাহ-বিচ্ছেদের মামলা অন্য বিচারকের এজলাসে স্থানান্তরিত করা হবে কি না, তা ঠিক হবে ওই শুনানির পরে। সেই কারণে আপাতত শোভন-রত্না বিবাহ-বিচ্ছেদ মামলার শুনানি স্থগিত।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...