Monday, May 18, 2026

শহরে তিন বছরের শিশুর মৃত্যু ডেঙ্গুতে

Date:

Share post:

ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু। এবার মৃত্যু একটি শিশুর। লেকটাউনের অহর্ষি ধর। বেশ কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তাকে ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি হয়। প্লেট লেট কমে যায়, পেটে জল জমে। সোমবার তার মৃত্যু হয়। বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানিয়েছেন, অনেক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারিনি। সবথেকে হৃদয়বিদারক ঘটনা হয় যখন শিশুর পরিবার দেহদানের আর্জি জানিয়ে জানায়। মৃতের পরিবার শিশুর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে মহানগরীতে সরকারি মতে ডেঙ্গিতে মৃত্যু হল ২৩ জনের। যদিও বেসরকারি মতে তা ছাড়িয়ে গিয়েছে প্রায় ৪৪।

কলকাতা ও লাগোয়া এলাকায় ডেঙ্গি পরিস্থিতি মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে৷ সতর্ক হয়েছে কলকাতা পুরসভা। সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন পুরসভার শীর্ষস্থানীয় কর্তারা। স্বাস্থ্যভবনেও বৈঠক হয়েছে। বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, গত দেড় মাসে বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১ হাজার ৷ রাজ্যের ২৩ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত ৷ সরকারি হিসেবে ডেঙ্গিতে মৃত ২৩ ৷

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...