Tuesday, May 12, 2026

নিজেদের ইস্যুগুলি তুলতে ছাড়লেন না প্রধানমন্ত্রী, ২৭টি নয়া বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

সোমবার ছিল রাজ্যসভার আড়াইশোতম অধিবেশন। তাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন ৩৭০ ও ৩৫এ ধারা রাজ্যসভাতেই পাশ হয়েছিল। প্রধানমন্ত্রীর আশা দেশের উন্নয়নে রাজ্যসভা আরও বড় ভূমিকা নেবে। শুধু ৩৭০ ধারা নয় তিনি তিন তালাক বিলের বিষয়ও সুকৌশলে উত্থাপন করেন। মনে করিয়ে দেন প্রাথমিকভাবে ভাবনা ছিল বিল এই সভায় পাস হবে না। কিন্তু পাস হয়েছে। মোদি জিএসটি বিলের কথাও তোলেন। অর্থাৎ বিজেপির রাজনৈতিক ইস্যু গুলিও রাজ্যসভায় দাঁড়িয়েও মানুষকে আর একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

এবারের শীতকালীন অধিবেশনে ২৭টি নতুন বিল পেশ করা হবে। এছাড়া ১২টি বকেয়া বিল পাস করানোর চেষ্টা হবে। ৭টি বিল প্রত্যাহার করে নিতে চায় সরকার। নতুনগুলির মধ্যে নাগরিকত্ব বিল নিয়ে আসা হচ্ছে সংস্কার করে। এছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল, ই-সিগারেট নিষিদ্ধ এবং দেশীয় কোম্পানিগুলোর আয়কর আইন সংশোধন সংক্রান্ত অর্ডিন্যান্স বিলে রূপান্তরিত করা হবে। যে বিলগুলি আগেই আনা হয়েছিল তার মধ্যে রয়েছে বাঁধ নিরাপত্তা বিল, ট্রান্সজেন্ডার অধিকার সম্পর্কিত বিল ও অসম কর্নাটকে তফসিলি উপজাতি তালিকা সংশোধন।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...