কলকাতা ২৭°সে
ব্রেকিং
হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?
মহানগর

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

খাস কলকাতাতেই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কসবার বিশ্বাসপাড়ায় একটি বাড়ির নীচের ঘরে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে বাড়ির জানালা ও দরজার কাচ ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article
শনিবার বিকেল চারটে নাগাদ হঠাৎ একটি তীব্র শব্দ শুনে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। শব্দের তীব্রতায় প্রথমে অনেকেই বোমাবাজির আশঙ্কা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, কসবার ৯১ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার ওই বাড়িতে বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক মজুত করা হচ্ছিল, যদিও বিষয়টি কারও নজরে আসেনি। তাঁদের আরও দাবি, বিস্ফোরণের পর বাড়ির গৃহকর্তাকে পিচবোর্ড দিয়ে ঘরের ভেতর থেকে ধোঁয়া বের করার চেষ্টা করতে দেখা যায়। বাড়ির মালিকের বক্তব্য, তুবড়ি তৈরি করার সময়ই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ব্যাখ্যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সাধারণ তুবড়ি থেকে এমন ঘটনা হওয়া অস্বাভাবিক। তুবড়ি ছাড়া অন্য কোনও বিস্ফোরক তৈরি করা হচ্ছিল কি না, বা কতটা বিস্ফোরক মজুত ছিল, সে বিষয়ে গৃহকর্তা স্পষ্ট কিছু জানাতে চাননি বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। বাড়ির মালিককে জেরা করে বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল, কেন বাড়ির মধ্যে তা মজুত রাখা হয়েছিল এবং ঠিক কী তৈরি করা হচ্ছিল— সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাজি নাকি বোমা, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন - বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের  _   _   _   _   _

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

মহানগর

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সাপ! আতঙ্কিত যাত্রীরা

১৬/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

পার্কস্ট্রিট হকারমুক্ত করার ঘোষণা, ল্যান্সডাউনে বাজার পরিদর্শনে মেজাজ হারালেন অগ্নিমিত্রা

১৬/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় চালু হল ‘গামা নাইফ রেডিওসার্জারি’

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

আশুতোষ কলেজে পতাকা উত্তোলনের সময় উত্তেজনা, ভবানীপুর থানায় বিক্ষোভ ABVP-র

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

বেইমানদের চমকে দিয়ে হঠাৎ মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে কুণাল! বিজেপিকে চরম বার্তা

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
মহানগর

স্বাধীনতা দিবসে রেড রোডে শ্যামাপ্রসাদের ট্যাবলো, ধ্বনিত হল 'বন্দেমাতরম' সুর

১৫/৮/২০২৬1 মিনিট পড়া

More from মহানগর

View All →