মা দুধ ফোটাচ্ছেন বাচ্চার জন্য। থাকার জায়গা নেই। তিনি অসহায়। তাকে গিয়ে হুমকি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী! এ কোন বাংলা? এ কোন সরকার? যাদের কোনও মানবিক মুখ নেই। সোমবার ফেসবুক লাইভে এসে রাজ্যের বিজেপি সরকারের পুরমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool leader Mamata Banerjee)। বললেন প্রয়োজনে আমরা এই অসহায় পরিবারটির দায়িত্ব নেব।

দরিদ্র হওয়া অপরাধের? সাধ করে কেউ ফুটপাথে থাকেন? পুরমন্ত্রীকে (Municipal Affairs Minister) কড়া ভাষায় তোপ দেগে নেত্রী বলেন, আমরা তো অনেক নাইট সেন্টার করেছিলাম। সেখানে পাঠাতে পারতেন। ওদের একটা থাকার ব্যবস্থা করতে পারলেন না? দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না! চমকাচ্ছেন, ধমকাচ্ছেন? মনে রাখবেন মায়ের অভিশাপ বড় অভিশাপ। তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। 

এরপরই নেত্রী বলেন, এই পরিবারটির দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার কোনও সহিকর্মীর বাড়িতে ওদের বাসস্থান, শিশুদের পড়াশোনার ব্যবস্থা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। এ কোন দানবের সরকার বাংলা দেখছে? যেখানে অসহায় মা-শিশুও নিরাপদ নন?