নেপালের রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান, ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় বিপর্যস্ত নদী তীরবর্তী একাধিক এলাকা। তলিয়ে গেছে একের পর এক সেতু ও সরকারি অফিস। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, শুরু হয়েছে উদ্ধার কাজ।
বুধবার সকালে আচমকাই তিব্বত সীমানা পেরিয়ে জলের স্রোত নেপাল সীমান্তে প্রবেশ করে। রসুয়া জেলার একাধিক এলাকায় কার্যত ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে এই হড়পা বান। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় নিখোঁজ বহু মানুষ। উত্তর নেপালে পাহাড় বেয়ে জলের স্রোত নেমে আসায় ভেসে গেছে একাধিক বড় বড় বিল্ডিং। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভারতের বিহার ও উত্তর প্রদেশেও সর্তকতা জারি করা হয়েছে।
















