Tuesday, May 12, 2026

চিট ফান্ড নিয়ে লকেটের ঝড়, হেসে হজম করলেন কাকলি

Date:

Share post:

লোকসভায় চিট ফান্ড বিল বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে যখন দুরমুশ করছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, ঘটনাচক্রে তখন স্পিকারের চেয়ারে তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার। লকেট কার্যত জনসভায় রাজনৈতিক বক্তৃতার মত আক্রমণ করে গিয়েছেন তৃণমূলকে। হেসে শুনে যাওয়া ছাড়া কাকলির কিছু করার নেই। দুএকবার বলেছেন,” আপনি বিলের উপর বলুন।” কখনও কোনো অংশে বলেছেন,” রেকর্ডে থাকবে না। অসংসদীয় কথা। বাদ।” কিন্তু তা দিয়ে থামানো যায় নি লকেটকে। তৃণমূল বেঞ্চ থেকে আপত্তি উঠলে তর্ক জুড়ে দেন লকেট। তখন কাকলিকে বলতে হয়,” ওদিকে না। আপনি আমার দিকে তাকিয়ে বলুন।” লকেট তৃণমূল নেতৃত্বকে আক্রমণের পাশাপাশি বলেন,” কেলেঙ্কারির প্রায় চল্লিশ শতাংশ টাকা তো এজেন্টদের কাছে রয়েছে। এরা তৃণমূলের ক্যাডার। এই বিরাট অঙ্কের টাকাও উদ্ধার করা দরকার।” সারদা, রোজভ্যালি, আইকোর, প্রয়াগসহ বিভিন্ন চিটফান্ডের নাম টেনে আক্রমণ করেন লকেট।

Related articles

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...