Saturday, May 9, 2026

সংসদে রাজ্যপালের বিরুদ্ধে তোপ সুখেন্দুশেখরের

Date:

Share post:

বিগত কিছুদিন ধরে চরম পর্যায়ে পৌঁছেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সরব হল তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় কোনও রাখঢাক না রেখেই রাজ্যপাল রাজনীতি করছেন বলে অভিযোগ করেন। রাজনীতি করলে রাজ্যপালকে রাজভবন ছাড়া উচিত বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ।

সোমবার অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের বিষয়টি প্রথম তোলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন তিনি বলেন, ‘আমাদের রাজ্যের রাজ্যপাল সরাসরি রাজনীতি করছেন। কেন্দ্রের হয়ে কাজ করছেন। রাজনীতি চাইলে তিনি করতেই পারেন। তবে রাজ্যপাল আপনি যদি রাজনীতি করেন তবে রাজভবন ছাড়ুুন।’ অধিবেশনের পরেই সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে পাল্টা জবাব দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘সংবিধানই আমাকে কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করার এক্তিয়ার দিয়েছে।’

শাসকদল রাজ্যপালের বিরুদ্ধে ক্ষুব্ধ হলেও এই বিষয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে রাজ্য বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যপাল এই বিষয়গুলি খতিয়ে দেখলে যদি অপ্রিয় সত্য সামনে চলে আসে। তাই ভয় পাচ্ছে তৃণমূল। রাজ্য বিজেপি রাজ্যপালের কাজকে সমর্থন জানাচ্ছে।’

Related articles

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...