Saturday, June 20, 2026

ড্রাগন ফল চাষ করুন : বহরমপুরে মমতা

Date:

Share post:

রাজ্যে ড্রাগন ফল চাষ করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফল রফতানি করে বাংলা আর্থিকভাবে লাভবান হবে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। বুধবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” ড্রাগন ফলে প্রচুর মিনারেলস ও ভিটামিন আছে। এই ফলের খোসাও নানা কাজে লাগে। জেলার কৃষি আধিকারিকদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

*কি এই ড্রাগন ফল ?*

এই ফলের নাম ড্রাগন কেন? ড্রাগনের সঙ্গে কি কিছু মিল আছে এই ফলের ?
মেক্সিকোর ফল এই ড্রাগন৷ ফলটি দুর্লভ ও মূল্যবান৷ ক্যাকটাস জাতীয় এই ফল সুমেরু এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয়৷ বিশ্ব জুড়ে এই ফলের বৈজ্ঞানিক নাম পিটায়া৷ পাইটোঅ্যালবুমিন নামে এক ধরনের যৌগ এই ফলে আছে, যা মানবদেহের নানা রোগ প্রতিরোধ করে। এছাড়া নানা ধরনের খনিজ পদার্থ, যেমন ম্যাঙ্গানিজ, এবং হরেক ভিটামিন আছে ফলটিতে।


মেক্সিকো এবং থাইল্যান্ডে এই ফলের সফল চাষ হয়। কিছুদিন হলো বাংলাদেশেও এর চাষ শুরু হয়েছে। ড্রাগন নামে মূল্যবান এই ফলের চাষ দেশের হাতে গোনা কয়েকটি এলাকায় হলেও বীরভূমে ঢালাও ড্রাগন উৎপাদন হয় এবং তা রপ্তানি করে সুফল পাচ্ছে বীরভূম।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...