Saturday, June 20, 2026

পিঙ্ক টেস্টের জন্য প্রস্তুত ইডেন: অভিষেক

Date:

Share post:

আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক পিঙ্ক টেস্টের সাক্ষী থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের নন্দনকাননে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা ইডেন চত্বর ইতিমধ্যেই গোলাপি আলোয় সেজে উঠেছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা বা বলা ভাল হেভিওয়েট ক্রীড়াজগতের তারকারা থাকবেন শুক্রবার ইডেন মাতাতে। কিন্তু এই হাই ভোল্টেজ অনুষ্ঠান সামলাতে কতটা প্রস্তুত ইডেন? কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে?

এই নিয়ে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে একান্তভাবে অভিষেক ডালমিয়া জানালেন, ‘অনেকদিন ধরেই এই পরিকল্পনা চলছে। তাই নিরাপত্তা ব্যবস্থা সবরকমভাবে নেওয়া হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাচ্ছি। এমনকি যে প্যারাট্রুপারের সাহায্যে ভারতীয় সেনারা গোলাপি বল এবং সোনার কয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন, তা নিয়েও বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। সব মিলিয়ে নিরাপত্তা দেওয়ার জন্য একেবারে তৈরি আমরা।’

শুধু তাই নয়, ইডেনের পিচে গোলাপি বলের পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে ইডেনের পিচ কিউরেটর এবং ভারতীয় দলের চিফ পিচ কিউরেটর যথেষ্ট ওয়াকিবহাল বলেও জানিয়েছেন অভিষেক। সুতরাং, সব মিলিয়ে পিঙ্ক টেস্টের জন্য ক্রিকেটের নন্দনকানন প্রস্তুত, তা বলাই যায়।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...