Saturday, June 20, 2026

পাওয়ারকে রাষ্ট্রপতি পদের প্রস্তাব? জল্পনা ছড়াতেই মহারাষ্ট্রে সরকার গঠনে তৎপর কংগ্রেস

Date:

Share post:

আর বেশি দেরি করলে দেশের বাণিজ্যরাজ্য মহারাষ্ট্রে সরকার গঠনের সুযোগ হাতছাড়া হতে পারে বুঝেই বুধবার বিকেল থেকেই গড়িমসি ভাব কাটিয়ে তৎপরতা শুরু করে কংগ্রেস। একদিকে আহমেদ প্যাটেলের নেতৃত্বে একটি দল যায় দিল্লিতে শারদ পাওয়ারের বাড়ি, অন্যদিকে কংগ্রেস নেতা অশ্বিনীকুমার বৈঠকে বসেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে। রাতে কোনও পক্ষ সরকারিভাবে না জানালেও তিন দলের নেতারাই বলছেন, আলোচনার অগ্রগতি খুবই ভাল। পাঁচ বছরের স্থায়ী সরকার গড়তে তিন দলই প্রস্তুত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার গঠনের চেষ্টা চলছে। সবচেয়ে বড় কথা, মতাদর্শগত প্রশ্নে শিবসেনার সঙ্গে জোট করার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সোনিয়া গান্ধী অবশেষে রাজি হয়েছেন বলে খবর। কংগ্রেস চাইছে সরকার গঠনের আগে অন্তত অভিন্ন ন্যূনতম কর্মসূচি ফাইনাল হোক।

আসলে দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাওয়ারের বৈঠকই অনুঘটকের কাজ করে। প্রায় 45 মিনিটের মোদি-পাওয়ার বৈঠকের পর খবর রটে যে মহারাষ্ট্রের দাবি ছাড়লে শারদ পাওয়ারকে নাকি পরবর্তী রাষ্ট্রপতি করতে পারে বিজেপি। এই জল্পনার পরেই পাওয়ারের বাড়ির বৈঠকে মহারাষ্ট্র নিয়ে হঠাৎই অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখান কংগ্রেস নেতারা। কংগ্রেস আহমেদ প্যাটেলের সঙ্গে বৈঠকে উপস্থিত হন কে সি ভেনুগোপাল, পৃথ্বীরাজ চৌহান, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ প্রমুখ। অন্যদিকে পাওয়ার ছাড়াও সঙ্গে এনসিপির সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, নবাব মালিক প্রমুখ বৈঠকে অংশ নেন। খসড়া প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই দলের।

 

Related articles

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...