Monday, May 18, 2026

এবার দাম কমবে পেঁয়াজের?

Date:

Share post:

এবারে কি পেঁয়াজের দাম কমবে? কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্ত তেমনি ধারণা অর্থনীতিবিদদের। বিদেশ থেকে ১.২ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে চলেছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দাম কমাতে সরকারি-বেসরকারি আমদানি নীতিতেও ছাড় দিয়েছে সরকার। এই মুহূর্তে সারা দেশে পেঁয়াজের দাম গড়ে ৬০টাকা কেজি। যদিও কিছু কিছু জায়গায় ৮০ টাকাতেও বিক্রি হচ্ছে। ২০১৯-২০ আর্থিক বছরে খরিফ শস্য উৎপাদন ২৬% হ্রাস পাওয়ার কারণেই এই চড়া দাম। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ২৩ টাকা প্রতি কেজি। দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের মজুতের উপরও লাগাম দেওয়া হয়েছে।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...