Friday, June 19, 2026

মালদহে বাস ধর্মঘটে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

Date:

Share post:

স্ট্যান্ডে বাস ও ট্যাক্সি চালকদের বিবাদের জেরে শুক্রবার সকাল থেকেই চাঁচল-মালদহ রুটে বেসরকারি বাস ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে বাস না পেয়ে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। মালদহ সদর, গাজোল, রতুয়া, সামসি , চাঁচল, হরিশ্চন্দ্রপুরে সর্বত্রই সমস্যায় পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে, বাসচালকদের নিরাপত্তা-সহ স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে এদিন প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বাস চালক সংগঠন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছে মালদহ বাস-মিনিবাস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নজরুল বাসস্ট্যান্ডে মালদহগামী এক বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। সেই ঘটনার কোনও সুরাহা না হওয়ার জেরেই এদিন বাস ধর্মঘট শুরু হয় বলে জানা গিয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...