Saturday, May 9, 2026

ইডেনের গ্রিন টপে আগুন ঝরাচ্ছেন উমেশরা, ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিনরাতের গোলাপি টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই দলের ইতিহাসে এটাই প্রথম দিনরাতের টেস্ট।

ব্যাট করতে নেমে ইন্দোর টেস্টের মতো ইডেনেও বাংলাদেশি সমর্থকদের হতাশ করেন ইমরুল কায়েস। মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লুর হয়ে সাজঘরের পথ ধরেন বাংলাদেশি ওপেনার। ওই ওভারের প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচেও যান তিনি। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিলেও ভুল প্রমাণিত হন কায়েস।

মুমিনুল হক ও সাদমানের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বল খেলা মুমিনুল রানের খাতা খোলার আগেই উমেশের যাদবের শিকার হন। স্লিপে তাঁর দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। মহম্মদ মিঠুন এসে উইকেটে স্থায়ী হয়েছেন মাত্র ২ বল। উমেশের দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন মিঠুন (০)। এরপর মুশফিকুর রহিমকেও শূন্য হাতে ফিরিয়ে দেন মহম্মদ সামি। অপর ওপেনার সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, উমেশর আগুনে বোলিংয়ে ২৮ রান করে ঋদ্ধিমান-এর হাতে ধরা পড়েন তিনি।

মমিনুলের দুরন্ত ক্যাচ তালুবন্দি করলেন রোহিত

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব মিলিয়ে ৫ উইকেটে ৫৩ রান তুলে ধুঁকছে বাংলাদেশ। ব্যাট করছেন মেহেমুদুল্লা (৫) ও লিটন দাস (৯)।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের এই বিপর্যয়ের কারণ হিসেবে মনে করা হচ্ছে ইডেনের উইকেটে প্রচুর ঘাস। যার ফলে পেসাররা শুরুতে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সময় যত গড়াবে উইকেট তত ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-আসছে পৌষ পার্বণ, মাটির সরায় মন মৃৎশিল্পীদের

Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...