Saturday, May 30, 2026

মোদির ৩ বছরের বিমান খরচ ২৫৫ কোটি টাকা!

Date:

Share post:

একসময় তাঁকে ‘ফরেন-প্রাইমমিনিস্টার’, ‘এনআরআই প্রধানমন্ত্রী’, ‘পরিযায়ী প্রধানমন্ত্রী’- বিভিন্ন নামে কটাক্ষ করেছে বিরোধীরা। তবে, নিজেকে বরাবরই ‘চা-ওয়ালা’ বলে মাটির কাছের মানুষ বলে দেখানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। এবার, সামনে এলো প্রধানমন্ত্রীর গত ৩বছরের বিদেশ সফরের খরচ। শুধু চার্টার্ড বিমানের খরচই হয়েছে ২৫৫ কোটির টাকার বেশি। এর সঙ্গে রয়েছে হটলাইন ও অন্যান্য খরচও। তবে, এবছর অর্থাৎ ২০১৯-২০ সালের হিসাব এখনও মেলেনি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ।

বৃহস্পতিবার, এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী জানান, ২০১৬-১৯ পর্যন্ত শুধু বিমানযাত্রার জন্যই খরচ হয়েছে প্রায় ২৫৫ কোটি টাকা।

মোদির বিদেশ সফর নিয়ে যারা সবচেয়ে বেশি সমালোচনায় সরব হয়েছে, সেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের জন্য খরচ হয়েছিল এর প্রায় অর্ধেক। পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিং ৩৮বার বিদেশ সফর করেছিলেন। খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা। আর ২০১৪ থেকে ১৮-র ডিসেম্বর পর্যন্ত মোদির বিদেশ সফরের সংখ্যা ৪৮। খরচ হয়েছিল ২০২১ কোটি টাকা। দ্বিতীয় ইউপিএ জমানায় যেখানে খরচ হয় ৮৪২ কোটি টাকা, এনডিএ জমানায় সেই খরচ দাঁড়িয়েছিল ১৫৮২ কোটি টাকা।

নরেন্দ্র মোদির ঘন ঘন বিদেশ সফর ও খরচের বহর নিয়ে বারবার কটাক্ষ করে বিরোধীরা। এই পরিসংখ্যান তাদের হাতে আরও একটা অস্ত্র তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে, গেরুয়া শিবিরের মতে, মোদি জমানায় ভারতের সঙ্গে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আর সেটা প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরগুলির জন্যেই হয়েছে বলে দাবি বিজেপির।

আরও পড়ুন-ইডেনের গ্রিন টপে আগুন ঝরাচ্ছেন উমেশরা, ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

 

Related articles

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...