Sunday, June 14, 2026

বেশি বিক্রি হয়েছে সাদা জার্সি, তবুও মনের মতো দাম না পেয়ে আক্ষেপের সুর বান্টির গলায়

Date:

Share post:

যখনই ইডেন গার্ডেন্সে ব্যাট-বলের লড়াই হয়, তখন হাসি ফুটে উঠে ওদের মুখে। কারণ, ক্রিকেটকে ঘিরেই ওদের জীবিকা নির্ভর করে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ সবেতেই জার্সি, টুপি, পতাকা, ব্যান্ড ইত্যাদি ওরা বিক্রি করে থাকে। কখনও লাভ হয় আবার কখনও দেখতে হয় লোকসানের মুখ। আর তাই পিঙ্ক টেস্টেও তার অন্যথা হয়নি। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে ইডেন চত্বর পর্যন্ত এমনই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যাদের থেকে জিনিস কিনতে ভিড় জমায় ক্রিকেটপ্রেমীরা। তবে ঐতিহাসিক পিঙ্ক টেস্টের প্রথম দিনে বিক্রি বেশি হলেও দাম মনের মতো পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেছে দমদমের বান্টি।

বয়স বেশি নয়, চোখে হাজার স্বপ্ন। কিন্তু তা পূরণ করার সাধ্য নেই বান্টির। তাই খুব অল্প বয়সেই পরিবারের হাল ধরতে হয়েছে তাকে। আর পরিবারকে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার উপায় হিসেবে বেছে নিয়েছে সে এই জীবিকা। যখনই ইডেনে ম্যাচ হয়, তখনই বিভিন্ন ধরনের জার্সি, পতাকা, ব্যান্ড ও টুপির পসরা সাজিয়ে হাজির হয় বান্টি। এবারও হয়েছে। এমনকি সাদা জার্সি খুব বিক্রি হয়েছে বলেও জানায় সে। কিন্তু বিক্রি হলেও দাম মনের মতো পাচ্ছে না সে।

সেই নিয়ে আক্ষেপ করে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে একান্তভাবে বান্টি জানায়, ‘টেস্ট বলে সাদা জার্সি বেশি বিক্রি হচ্ছে। কিন্তু দামটা মনের মতো পাচ্ছি না। প্রত্যেকবারের তুলনায় এবার বিক্রি হয়েছে বেশি। তাও খুব একটা লাভের মুখ দেখছি না। যদি মনের মতো দাম পেতাম, তাহলে আরও অনেক বেশি আয় হতো।’ তবে এসবের মধ্যেও ঐতিহাসিক এই পিঙ্ক টেস্টে ভারতের জয় হোক, এমনটাই চায় বান্টি।

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...