Tuesday, May 19, 2026

ক্ষিতিদার অনুরোধের কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে

Date:

Share post:

ক্ষিতি গোস্বামীর সঙ্গে আমার পরিচয় আজকের নয়, বহু দিনের। আমার পাড়ার লোক ছিলেন। আমাদের পাড়ার পুজো উদয়ন সংঘের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন একসঙ্গে বসে বৈঠক হয়েছে, অনুষ্ঠান করেছি কাছাকাছি থেকেছি। তাঁর সঙ্গে হয়তো আমার রাজনৈতিক আদর্শগত মিল ছিল না, কিন্তু তার জন্য ব্যক্তিগত সম্পর্ক কখনও মলিন হয়নি। আমার স্ত্রী বিয়োগের সময় উনি খোঁজখবর নিয়েছিলেন, এসেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। কিছুদিন আগেও তিনি একটি নির্দিষ্ট কাজে আমার কাছে এসেছিলেন। সূর্যসেন-সহ অগ্নিযুগের বিপ্লবীদের নিয়ে একটি সংকলন তৈরি করতে চেয়েছিলেন। সেই কারণে আমার সাহায্য চেয়েছিলেন। এই কাজ সম্পূর্ণ করে যেতে পারলেন না। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য আমার দায়িত্ব এই কাজ সম্পূর্ণ করা। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি, পাশে থাকছি।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...