Saturday, March 21, 2026

খড়্গপুর সদরে ইভিএম নিয়ে গন্তব্যে ভোটকর্মীরা

Date:

Share post:

কাউন্ট ডাউন শুরু। রাত পোহালেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতিতে সাজো সাজো রব খড়্গপুর সদরে। শহরের ঝাপেটাপুর এলাকার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম নিয়ে পুরসভার ৩৫টি ওয়ার্ডের ২৭০টি বুথে পৌঁছচ্ছেন ভোট কর্মীরা।

কেন্দ্রটিকে ১৬ টি সেক্টরে ভাগ করা হয়েছে। ২৭০টি বুথের মধ্যে মহিলা পরিচালিত ১০টি বুথ থাকছে চারটি জায়গায়। এই চার জায়গা হল রেলওয়ে বয়েজ এবং গার্লস, সেন্ট জোসেফ ও রেলওয়ে মিক্সড স্কুল। রিজার্ভ রাখা কর্মী সমেত প্রায় ৭০ জন মহিলা ভোট কর্মী এখানে ভোট গ্রহণ করবেন। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই ১০টি বুথেই থাকবেন ১জন করে মহিলা পুলিশকর্মী।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবার খড়্গপুর সদরে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৫ হাজার ২৬৩। পুরুষ ভোটার ১লক্ষ ১১হাজার ১৯৭জন, মহিলা ভোটার ১লক্ষ ১৪হাজার ৫৯ জন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় পুলিশ ও তিন হাজারেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মাত্র ১৫শতাংশ বাদে সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-শীর্ষ আদালতে কাল রাজীব-জামিন মামলার শুনানি

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...