Friday, May 22, 2026

ফের ‘বেলাগাম’ অনুব্রত

Date:

Share post:

ফের ‘বেলাগাম’ তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। করিমপুরে বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার প্রসঙ্গে অনুব্রতর মন্তব্য ঘিরে ফের চাপানউতোরের সম্ভবনা। সোমবার, রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। খড়গপুর ও কালিয়াগঞ্জে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, করিমপুর সারাদিনই ছিল সংবাদের শিরোনামে। যার মধ্যে সবথেকে বেশি আলোচিত বিষয় হল করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর, লাথি। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। এই অভিযোগের জবাব দিতে গিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি কটাক্ষ করে বলেন, নিজের দোষেই পড়ে গিয়েছে জয়প্রকাশ। “কি করে পা ফেলতে হয় জানে না। হাঁটতে জানে না, পড়ে গিয়েছে। তার জন্য কি তৃণমূল কংগ্রেস দায়ী?”

সোমবার নানুরে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, দলের অন্যান্য নেতাকর্মীরা। যেখানেই এই মন্তব্য করেন অনুব্রত। এর কোনও জবাব অবশ্য এখনও দেননি জেলা বিজেপি নেতৃত্ব।

জয় প্রকাশ নিয়ে অনুব্রত উবাচ…

আরও পড়ুন-মেট্রোয় ফের আত্মহত্যা, অফিস টাইমে নাকাল যাত্রীরা

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...