Monday, June 15, 2026

উদ্বেগজনক ! রাজ্যে জয়েন্ট এন্ট্রাসে আবেদনকারীর সংখ্যা দ্রুত কমছে

Date:

Share post:

রাজ্যের পক্ষে খুবই উদ্বেগজনক তথ্য। এই ধারা বহাল থাকলে ভবিষ্যতে সঙ্কটে পড়তে পারে রাজ্যের মানুষ।

এবার রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সূত্রের খবর, চলতি বছরে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। গতবার আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লক্ষ ১৩ হাজার ৯১২ জন। পরীক্ষায় বসেছিলো ৮১ হাজার পরীক্ষার্থী। এ বার আবেদনকারীর সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার। এদের মধ্যে কতজন পরীক্ষায় বসবে তা অনিশ্চিত।

শিক্ষাবিদদের ব্যাখ্যা, অন্যান্য বিভিন্ন কোর্সে দ্রুত পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া সম্ভব হচ্ছে। অথচ জয়েন্ট উত্তীর্ণ হয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাশ করতে বা প্রতিষ্ঠিত হতে অনেক বেশি সময় লাগছে। সে কারনেই বর্তমান প্রজন্মের পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রাস এড়িয়ে যাচ্ছে।
খুব সঙ্গত এই যুক্তি নিয়ে ভাবার সময় এসেছে।

আরও পড়ুন-মেট্রোয় ফের আত্মহত্যা, অফিস টাইমে নাকাল যাত্রীরা

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...