Friday, May 22, 2026

শুধু বিশ্বকাপ নয়, লম্বা ইনিংস খেলার প্রস্তুতিতে জামশেদপুরে ধোনি

Date:

Share post:

যারা ভেবেছিলেন মহেন্দ্র সিং ধোনি কার্যত ব্যাট তুলে রেখেছেন, তাঁদেরকে ভুল প্রমাণিত করে ফের জোরদার প্র‍্যাকটিসে নেমে পড়লেন মাহি। বিগত দু’দিন ধরে জামশেদপুরের কিনান স্টেডিয়ামে টানা তিন ঘণ্টা ব্যাটিং, কিপিং প্র্যাকটিস করছেন ৩৭ বছরের ভারতের প্রাক্তন অধিনায়ক। নেটে ডেকে নিয়েছিলেন ঝাড়খণ্ডের দুই স্পিড স্টার আশিস কুমার এবং অজয় যাদবকে। যে অজয় আবার এবারের রঞ্জিট্রফিতে বেশ ভাল পারফরম্যান্স করেছে। চলছে ব্যাটিং, কিপিং, স্ট্রেচিং। আর রাতের দিকে বিলিয়ার্ডস।

ভারতীয় দল সূত্রে খবর, নির্বাচকদের ধোনি জানিয়ে দিয়েছিলেন, নভেম্বর পর্যন্ত তাঁকে না ভাবতে। নভেম্বর পেরনোর আগেই শুরু ধোনির ঘাম ঝরানো। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই ধোনি। আগামী সফর নিউজিল্যান্ডে। সেখানে একদিনের ম্যাচ থাকলে ধোনির কথা বিবেচনা হবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। আর বিবেচনার জন্য ইতিমধ্যেই ধোনির প্ল্যানিং বেশকিছু প্রথম শ্রেণির ম্যাচ খেলা। তিনি যে ম্যাচ ফিট এবং ফর্মে রয়েছেন, তা প্রমাণ করতে চাইছেন।

ধোনির কোচ চঞ্চল ভট্টাচার্য অবশ্য এই মুহূর্তে কলকাতায়। তিনি বলছেন ধোনি কখন কী করবে একমাত্র সেই জানে। তবে যেভাবে জামশেদপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছে, তাতে পরিস্কার, ছ’মাস ছুটিতে থেকে নিজেকে চাঙ্গা করে এবার লাস্ট ল্যাপে নামতে চাইছে। নামতে চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ভারতের একদিন আর টি-২০ ম্যাচগুলিতে। আরও কিছুদিন ক্রিকেট খেলার ইচ্ছা যে আছে, তা পরিস্কার হয়ে যাচ্ছে ধোনির প্র‍্যাকটিসে। ঋদ্ধি একদিনের ম্যাচে নেই। ঋষভ বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও ব্যর্থ। ফলে বিশ্বকাপের আগে ধোনি অটোমেটিক চয়েজ। এই ইনিংসটাই একটু প্রলম্বিত করার ভাবনায় ধোনি। তাই কিনান স্টেডিয়ামে তিনি ব্যাটিংয়ে বারবার জোর দিয়েছেন। স্লগ ওভারে আটকে যাওয়ার পথ খুঁজছেন। নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন ধোনি।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...