Sunday, April 19, 2026

নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজভবনে যাচ্ছেন দাবি জানাতে

Date:

Share post:

তিনদিনের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইস্তফা দেওয়ার পর এবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রথম ঠাকরে পরিবারের কোনও সদস্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন। সরকার গঠনের আগে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস তিন দলের জোট মিলে আনুষ্ঠানিকভাবে তৈরি করেছে ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’, যার নেতা নির্বাচিত হয়েছেন উদ্ধবই। শিবসেনার থেকে মাত্র দুটি আসন কম পেলেও এনসিপি পাচ্ছে উপমুখ্যমন্ত্রী পদ। সম্ভবত এনসিপি নেতা জয়ন্ত পাতিল হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে কংগ্রেসের পক্ষে উপমুখ্যমন্ত্রী হিসাবে নাম শোনা যাচ্ছে কংগ্রেস নেতা বালাসাহেব থোরাটের। আজ রাত ন’টায় রাজভবনে যাচ্ছেন সপার্ষদ উদ্ধব ঠাকরে। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে সরকার গড়ার দাবি পেশ করবে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি।

 

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...