Friday, June 12, 2026

‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত!’ রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সংবিধান দিবসের অনুষ্ঠানেও জিইয়ে রইল রাজ্য-রাজ্যপাল সংঘাত। এদিনের অনুষ্ঠানে দেখা হলেও কথা হল না রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। পরিবর্তে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বিধানসভায় অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি মোদির ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আবার রাজ্যপালের নাম না করে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতাতেই খোঁচা দিয়ে বললেন, “অনেকের কথা শুনে ইদানীং হাসি পায়। ওই যে একটা গান আছে না! তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত!”

রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। সাংবিধানিক গণতন্ত্রে তাঁরা তালমিল করে চলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু মঙ্গলবারের ছবিটা বুঝিয়ে দিল, পারস্পরিক সম্পর্কের তিক্ততা কোন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীকে দেখেও ‘ডোন্ট কেয়ার’ ভাব করে আব্দুল মান্নানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পরে তাঁর বক্তৃতায় বিস্ফোরক কথা বলেন ধনকড়। কোনওরকম রাখঢাক না করে বলেন, “বাংলায় সাংবিধানিক পদের অবমাননা হচ্ছে। আমায় কাজ করতে হচ্ছে আপস করে।”

কিন্তু আজ ধনকড় যখন বিধানসভার অধিবেশনেও ক্ষোভ উগরে দিলেন, তখন মুখ্যমন্ত্রীও মুখে আগল রাখলেন না। রাজ্যপালকে সরাসরি কটাক্ষ করে তিনি বলেন, “আমরা জানি তো আপনাকে কে পাঠিয়েছেন, আর কেন পাঠিয়েছেন। সাংবিধানিক প্রধানের কতটা এক্তিয়ার রয়েছে তাও জানি। রাজভবনে কাট আউট লাগাবেন কিনা সেটা এবার ভাবতে বলুন”।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...