Sunday, June 14, 2026

রাতেই শরদের বাড়ি গেলেন অজিত পাওয়ার

Date:

Share post:

ভাইপোর কান্ডকারখানায় প্রথমে হতচকিত হলেও শেষ পর্যন্ত বিজেপিকে পর্যুদস্ত করেই ছেড়েছেন কাকা। চাপে পড়ে তিনদিনের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ভাইপো অজিত। শেষ হাসি হেসেছেন কাকা শরদ পাওয়ার। তবে ভাইপোর উপর ব্যাপক চটলেও অজিতকে এনসিপির বৃত্তে রেখেই বাগ মানানোর পরিকল্পনা নিয়েছেন বিচক্ষণ শরদ। কারণ তিনি জানেন, এনসিপির বাইরে গেলে অজিত পরে আরও মাথাব্যথার কারণ হতে পারেন। তাই মঙ্গলবার রাতেই অজিতের সঙ্গে দেখা করার বার্তা পাঠালেন শরদ পাওয়ার। ঘরে-বাইরে বিশ্বাসযোগ্যতা খুইয়ে রাতেই কাকার সঙ্গে দেখা করতে শরদের বাড়ি এলেন অজিত পাওয়ার। তাঁকে স্বাগত জানালেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। অনেকে এখন বলছেন এও কি পাওয়ারের সাজানো চিত্রনাট্য?

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...