Friday, May 1, 2026

দাদা অজিতকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন বোন সুপ্রিয়া

Date:

Share post:

বিধায়কদের শপথ চলছে তখন মহারাষ্ট্র বিধানসভায়। একে একে হাজির সবাই। এনসিপি’র তরফে জোটের বিধায়কদের স্বাগত জানাতে এসেছিলেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। তখনই এসে হাজির অজিত পাওয়ার। খুড়তুতো দাদা যখন বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে এক রাতের মধ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন, তখন সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ স্টেটাস ছিল, “এতটা প্রতারিত জীবনে কখনও বোধ করিনি৷”

সব পাশা উল্টে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন অজিত পাওয়ারও৷ বুধবার দেখা গেলো, সেই অজিত পাওয়ারকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন এনসিপি নেত্রী সুপ্রিয়া৷

Related articles

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...

শ্রমিক দিবস-বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মেট্রো সূচিতে রদবদল, কমলো রেকের সংখ্যা

শুক্রবার সকাল থেকে মেট্রো সূচিতে (Kolkata Metro Schedule) বদল। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour day), অন্যদিকে বুদ্ধ...

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...