Wednesday, May 20, 2026

ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল খড়্গপুর কলেজ

Date:

Share post:

ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল খড়্গপুর কলেজ। ৩ঘণ্টা ধরে কলেজের গেট আটকে রাখে চলল বিক্ষোভ। অধ্যক্ষ থেকে অশিক্ষক কর্মী- কেউই ঢুকতে পারলেন না কলেজে।

বেশ কয়েকদিন ধরে প্রতি সেমিস্টারের ফি বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিলেন খড়গপুর কলেজের পড়ুয়ারা। বুধবার দুপুরে, বিক্ষোভ চরমে ওঠে। পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য সব কলেজের থেকে তাঁদের কলেজে পড়ার খরচ অনেক বেশি। অবিলম্বে ব্যবস্থায় নেওয়ার দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আটকে পড়েন অধ্যক্ষ, অধ্যাপক সহ কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় খড়্গপুর কলেজ সংলগ্ন এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। কলেজ কর্তৃপক্ষের আশ্বাস না পেলে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন-কুহেলি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্ত চিকিৎসককেই ক্ষতিপূরণের নির্দেশ

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...