Sunday, April 26, 2026

শুধু প্রধানমন্ত্রীর জন্যই এসপিজি নিরাপত্তা, লোকসভায় জানালেন অমিত

Date:

Share post:

এবার থেকে এসপিজি নিরাপত্তা কেবলমাত্র প্রধানমন্ত্রীর জন্য। বুধবার, লোকসভায় এপিজি (স্পেশাল প্রোটেকশন গ্রুপ) বিলে সংশোধনী প্রস্তাবের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৮৮ সালে এই বিল আনা হয়েছিল। যাতে বলা ছিল কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্যেই এসপিজি নিরাপত্তা থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ সময় ধরে এসপিজি প্রোটোকল বদল করে রাখা হয়েছে। এর সঠিক রূপায়ণ প্রয়োজন। কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বাসভবনে বসবাসকারী তাঁর পরিবারের জন্য এসপিজি নিরাপত্তার বলয় থাকা উচিৎ। প্রাক্তন প্রধানমন্ত্রীরা ৫ বছর পর্যন্ত এই নিরাপত্তার আওতায় থাকবেন।

যদিও কংগ্রেসের তরফে অভিযোগ, কেবলমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার জন্যই এই বিল সংশোধন করা হচ্ছে। ১৯৯১ সালের মে মাসে এলটিটিই জঙ্গিদের হাতে রাজীব হত্যার পর থেকেই এই নিরাপত্তা পান গান্ধি পরিবার। এবার এই বিল সংশোধন হলে ২৮ বছর পরে গান্ধি পরিবারকে এসপিজি নিরাপত্তা দেওয়ার কোনও প্রশ্নই থাকবে না।

আরও পড়ুন-উদ্ধব-সরকারের ওপর চাপ বাড়াতে মহারাষ্ট্রে রাজ্যপাল বদল, জল্পনা তুঙ্গে

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...