Friday, June 19, 2026

দুই দশকে এই প্রথমবার খড়গপুরে জয়ী তৃণমূল

Date:

Share post:

গত দুই দশকে এই প্রথমবার খড়গপুর কেন্দ্রে জিতল তৃণমূল। কালিয়াগঞ্জের মতো তথাকথিত বিজেপির ঘাঁটি খড়গপুরেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। এই কেন্দ্রে 18,747 ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই তৃণমূল, বিজেপি, কং-বাম জোটের লড়াই দেখা গিয়েছিল৷ প্রথম রাউন্ডের শেষে বাম–কং জোটই এগিয়ে ছিল। তৃণমূল ছিল তিন নম্বরে। পরের কয়েকটি রাউন্ডে টানা এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ। বাড়তে থাকে ভোট ব্যবধান। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে থাকা বাম–কং জোট ক্রমশ পিছিয়ে পড়লো৷ লড়াই চলে এলো শাসক দল ও বিজেপির মধ্যে।

শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। 11 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ–কে প্রায় 16 হাজারেরও বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তখনই
জয়ের গন্ধ পেতে শুরু করে ঘাস–ফুল শিবির। 2019–এর লোকসভা নির্বাচনে খড়গপুরে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। 45 হাজার ভোটের লিড ছিলো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের৷ কিন্তু ঘাঁটি ধরে রাখতে পারলেন না বঙ্গ বিজেপির সভাপতি ৷

এক নজরে খড়গপুরের ফল:

খড়্গপুর: তৃণমূল – ৭২,৪২৪, বিজেপি – ৫১,৬১৩, বাম-কং- ২২,৫৩০, তৃণমূল জয়ী ২০,৮১১ ভোটে

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...