Wednesday, May 20, 2026

লং মার্চ-এ যোগ দিতে শুরু মিছিল

Date:

Share post:

এগোচ্ছে মিছিল। এক জনপদ থেকে আরেক জনপদ। কোথাও পায়ে হেঁটে, তো কোথাও সাইকেলে। ‘কাজ বাঁচাও, কাজ দাও’, ‘মানব না এনআরসি’, এই আওয়াজ নিয়েই বীরভূমের গ্রাম, শহরের পথ ধরে এগিয়ে চলেছে লালঝান্ডার মিছিল। উদ্দেশ্য চিত্তরঞ্জন থেকে কলকাতা লং মার্চ। পয়লা ডিসেম্বর লং মার্চে মিশতে বীরভূমের সিউড়ি থেকে রওনা দেবে। পানগড়ে মূল মিছিলের সঙ্গে ৩ তারিখ যোগ দেবে।

 

শুক্রবার, একদিকে কীর্ণাহার থেকে ১২ কিলোমিটার হেঁটে মিছিল পৌঁছয় লাভপুর। সেখানে সভা করেই ফের সাইকেলে যাত্রা যায় আহমেদপুরে। এই পদযাত্রায় ছিলেন দীপঙ্কর চক্রবর্তী, অরুণ মিত্র সহ জেলা নেতৃত্ব।
অপরদিকে নলহাটি থেকে সাইকেল মিছিল বের হয়ে রামপুরহাট যায়। সেখানে সভা করে মিছিল শেষ হয় মল্লারপুরে। প্রায় ২৫ কিলোমিটার সাইকেল মিছিলের সাক্ষী থেকেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। মাঝে সভা হয়েছে রামপুরহাটে। সেখানে ছিলেন সঞ্জীব বর্মন, মতিউর রহমান সহ নেতারা। দাবি আদায়ের পাশাপাশি, আগামী ৮ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয় মিছিল থেকে।

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...