Friday, April 3, 2026

সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা

Date:

Share post:

বেসরকারি বাস ও তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ছযজনের। আহত দশ। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মুর্শিদাবাদের ফরাক্কা ঘোলাখালি কাছে এনটিপিসি মোড়ে ৩৪নং জাতীয় সড়কের উপরে। বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছিল। তেল ট্যাঙ্কার কলকাতা থেকে অসম যাচ্ছিল। অত্যন্ত গতি এবং কুয়াশার জন্যেই মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান।
আহতদের উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকেরা ট্যাঙ্কার চালক সনু কুমার ও বাসের চালক অজয় সিংহ সহ চার জনকে মৃত বলে জানান। বাকি আহত দশ জন হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...