Wednesday, June 3, 2026

রোজভ্যালি চিটফান্ড প্রতারিতদের পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ভোটের আগে চিটফান্ড নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। টাকা পাইয়ে দেওয়ার নাম করে বিজেপি তাঁদের নিয়ে রাজনীতি করছে। এমনই গুরুতর অভিযোগ এনে শনিবার সেন্ট্রাল এভিনিউয়ে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ রোজভ্যালি প্রতারিতদের একাংশ।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়রা শুধু রাজনীতির স্বার্থে তাদেরকে ব্যবহার করছেন। এদিন বর্ধমান-নদিয়া-হুগলি থেকে আসা রোজভ্যালি প্রতারিতদের একাংশের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু সকাল থেকে রোজভ্যালির এই প্রতারিত গ্রাহকরা অপেক্ষা করলেও, তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি। বরং, বিজেপির পার্টি অফিস থেকে তাঁদের কার্যত বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার পরই পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রোজভ্যালি প্রতারিতরা। তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে তাঁদের আন্দোলন এগিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা। বলেছিলেন, দ্বিতীয়বার নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে চিটফান্ড নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি প্রতারিতদের পক্ষ নিয়ে আদালতে মামলা করবে। কিন্তু সেই মামলা এখন বিশবাঁও জলে।

বিষয়টি নিয়ে কথা বলতে এদিন দূরের জেলাগুলি থেকে রোজভ্যালি কাণ্ডে চিটফান্ড প্রতারিতদের একটা বড় অংশ এসেছিলেন কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষদের সঙ্গে দেখা করতে। তাঁরা নাকি আগে থেকেই কথা বলেই এসেছিলেন। কিন্তু এদিন তাঁদের সঙ্গে কেউ দেখা করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন-নজরে সীমান্ত, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...