Wednesday, June 3, 2026

হনুমানের থেকে শিক্ষা নিতে পারে যুব সম্প্রদায়: বিজয়বর্গীয়

Date:

Share post:

আলগা হচ্ছে পায়ের তলার মাটি, কিন্তু এখনও মূর্তি উদ্বোধন নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। মহারাষ্ট্র হাতছাড়া। রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৭২ফুটের হনুমান মূর্তি স্থাপন করছে পদ্মশিবির। মধ্যপ্রদেশের ইন্দোরে মূর্তিটি বসানো হবে বলে জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। ২০০২ থেকে এই মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। বিশ্বে এটাই অ্যাক্টো মেটালের তৈরি হনুমানের সবচেয়ে বড় মূর্তি বলে দাবি বিজয়বর্গীয়র।

আগামী বছর ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেটির উদ্বোধন হবে। তার আগে ২১ দিন ধরে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিজেপি নেতার মতে, যুব সম্প্রদায়ের উচিত হনুমানের থেকে শিক্ষা নেওয়া। যেভাবে তিনি রাম-সীতার সংকটের মুহূর্তে পাশে দাঁড়িয়ে ছিলেন, সেই ঘটনা বর্তমান যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন বিজয়বর্গীয়। এই মূর্তি স্থাপন হবে পিত্রপর্বত এলাকায়। সাধারণত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সেখানে যান অনেকে। এই মূর্তি স্থাপিত হওয়ার পরে, তা পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশা বিজেপির।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...