Tuesday, March 17, 2026

ভিলেন ‘এল নিনো’, এবার শীতের রান কম

Date:

Share post:

ভিলেন ‘এল নিনো’, তার জেরে এবার ভালো ব্যাটিং করতে পারবে না শীত। অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তরাখন্ড হিমাচল প্রদেশ, কাশ্মীর বাদে অন্য সব এলাকায় জাঁকিয়ে শীত পড়বে না। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাপমাত্রা বেশি থাকার কারণেই এই পরিস্থিতি বলে মত আবহাওয়াবিদদের। ডিসেম্বরের প্রথম দিন কলকাতার পারদ নেমেছিল 19. 6 ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। মনে করা হচ্ছে ডিসেম্বরেও জাঁকিয়ে শীত পড়তে দেরি আছে। পশ্চিমী ঝঞ্ঝার উপরেই উত্তর-পূর্ব ভারতের ঠান্ডা নির্ভর করে। কারণ, এর জেরেই কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় তুষারপাত ঘটে। কিন্তু সেই ঝঞ্ঝা না হওয়ায়, কনকনে উত্তুরে বাতাস ঢুকছে না পূর্ব ভারতে। এর জেরেই নামছে না তাপমাত্রার পারদ।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...